Main Menu

রাজনগরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় জুয়েল আহমদ (৪০) নামের হাইকোর্টের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রবাসীসহ আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ মে) সকালে উপজেলার উওরভাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

এই ঘটনায় হতাহতদের বাড়ী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বেলকোনা এলাকায়।

আহতরা হলেন, জুয়েল আহমদের চাচাত ভাই প্রবাসী ইমরান আহমদ (৩৩), তাজ উদ্দিন (৪৫) ও গাড়ি চালক কাঞ্চন মিয়া (৩৫) আহত হয়েছেন। তারা সবাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু মোকসেদ জানান, জুয়েল আহমদ তার চাচাত ভাই প্রবাসী ইমরানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে বাড়ি ফেরার পথে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে তারা সবাই গুরুত্বর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed