ফেঞ্জুগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্জুগঞ্জে ট্রেনের ধাক্কায় নাইম (১৮) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ফেঞ্জুগঞ্জ কুশিয়ারা রেলওয়ে ব্রীজের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদশী সুত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে সিলেট অভিমুখী জালালাবাদ ট্রেনের ধাক্কায় মস্তিক বিকৃত যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত নাইমের বাড়ী ফেঞ্জুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে। সে মৃত গফুর আলীর পুত্র।
মাইজগাওঁ স্টেশন মাস্টার হরিপদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের প্রচন্ড ধাক্কায় যুবকের মাথার খুলি বেরিয়ে যায়। হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানিয়েছেন, যুবক নাইম দীর্ঘ আড়াই বছর ধরে মস্তিস্ক বিকৃত অবস্থায় ছিল।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed