Main Menu

সারাদেশে বজ্রপাতে ২২ জনের মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বজ্রপাতে মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। এর শেষ কোথায় কারও জানা নেই। আবহাওয়া অধিদফতর থেকেও সঠিক কোনও পরামর্শ কিংবা দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। ফলে গত মাসখানেক যাবত প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। এরই ধারাবাহিতকায় বুধবার (০৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের ১১ জেলায় বজ্রপাতে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন বজ্রপাতে আহত হয়েছে কমপক্ষে আরও ৩১ জন।

হবিগঞ্জ: হবিগঞ্জের চার উপজেলায় পৃথক বজ্রপাতে আরও ৬ কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৬ জন। বুধবার (৯ এপ্রিল) জেলার বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ ও মাধবপুর উপজেলায় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার দাইপুর গ্রামের বসন্ত দাসের ছেলে স্বপন দাস (৩৫), সিরাজগঞ্জ জেলার দত্তকান্তি গ্রামের জয়নাল উদ্দিন (৬০), লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের জাহিদ মিয়ার ছেলে ছফি মিয়া (৫৫), মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রামকুমার সরকারের ছেলে জহর লাল সরকার (১৮), নবীগঞ্জ উপজেলার বৈলাখপুর গ্রামের হরিচরণ পালের ছেলে নারায়ন পাল ও একই উপজেলার আম্রাখাই গ্রামের হাবিব উল্লার ছেলে আবু তালিব (২৫)।

Manual7 Ad Code

সুনামগঞ্জ: জেলার পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আলমগীর মিয়া (২২)।

Manual4 Ad Code

সিরাজগঞ্জ: জেলার কাজিপুরে বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাকিল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। নিহত সমতুল্লাহ উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের বাসিন্দা। আহত শাকিল একই উপজেলার খাস রাজবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

গাইবান্ধা: বজ্রপাতে গাইবান্ধার ফুলছড়িতে মহর আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলী উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আব্দুর রশিদ মিয়া।

মানিকগঞ্জ: ঢাকার অদূরে মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ইয়াকুব উপজেলার বাঁচামারা ইউনিয়নের হাচাদিয়া গ্রামের বাসিন্দা। বাবার নাম হাবেজ আলী।

একই উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর এলাকায় বজ্রপাতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৭ স্কুলছাত্র।

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় বজ্রপাতে এক কৃষকসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বুধবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার দুবইল ও বাতাসপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। বুধবার সকালে উপজেলার দুবাইল, চক্রতিরা ও বাতাসপুর গ্রামে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- বাতাসপুর গ্রামের কৃষক আনসার আলী (৩০), দুবইল পূর্বপাড়ার কিশোর সোহাগ আলী (১৬) ও কলমা ইউনিয়নের চক্রতিরাম গ্রামের বেলাম হেমব্রমের স্ত্রী এলেনা মুরমু (৩৫)। আহতরা হলেন, বাতাসপুর গ্রামের আনন্দ সাহা (৩২) ও লিটন চন্দ্র সাহা (৩০)।

ময়মনসিংহ: জেলার সদর উপজেলায় বজ্রপাতে আলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ মে) দুপুরে জেলার নিকলী উপজেলার ছাতিরচর ও পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া এলাকায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়া মাঈন উদ্দিনের ছেলে শাহ জালাল (২৫) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া এলাকার সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী দিপালী রানী বর্মণ (৩৮)।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়ার শাহ জালাল ট্রলি নিয়ে বাবার সঙ্গে হাওরের জমি থেকে ধান আনতে গেল বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।

একই দিন দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া এলাকার বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে দিপালী রানী বর্মণ নামে এক নারী গুরুত্বর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জামালপুর: জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চরে এ ঘটনা ঘটে।নিহত মো. হাবিবুর রহমান (৪৭) মৌলভীর চরের মৃত আব্দুল মজিদের ছেলে।

আমখাওয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন নাদু জানান, হাবিবুর কৃষিশ্রমিকদের সঙ্গে বাড়ির কাছেই ধান কাটতে যান। হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে তিনি ধানকাটা বাদ দিয়ে বাড়ির দিকে রওনা হন। পথে বজ্রপাত হলে তিনি সংজ্ঞা হারান। পরে হাসহাপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী: জেলার জলঢাকা উপজেলায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের আসমা বেগম (৫০) ও কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই গ্রামের নূর আমিন (৪৫)।

বালাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন ও কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন ব্রেকিংনিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার দেশের দুই জেলা সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। তার আগের দিন সোমবারও (৭ মে) দেশের বিভিন্ন ৬ জেলায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি হয়।

উল্লেখ্য, গত এপ্রিলের শুরুর দিক থেকে বজ্রপাতে দেশে যত প্রাণহানি হয়েছে তার অধিকাংশই খেতে-খামারে খেটে খাওয়া মানুষ। বিশেষত, এখন দেশের হাওরাঞ্চলগুলোতে বোরো ধানা কাটার মৌসুম চলছে। আর তুলনামূলকভাবে বজ্রপাতে কৃষকের মৃত্যুই বেশি হচ্ছে। গত এপ্রিলে সারা দেশে বজ্রপাতে ৭৬ জনের মৃত্যু হয়। গেল বছর এপ্রিলে বজ্রপাতে মারা গিয়েছিল ৩২ জন। এ বছর যা দ্বিগুণেরও বেশি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code