Main Menu

কমলগঞ্জে তিনটি প্রতিস্টানকে ১ লাখ টাকা জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে বড়গাছ অবস্থিত মেসার্স জালালাবাদ ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, লংগুরপাড় অবস্থিত স্কাই ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, ভানুগাছ বাজার অবস্থিত ফাষ্ট টাইম বেকারীকে ২০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।

Share





Related News

Comments are Closed