Main Menu

কমলগঞ্জে ঝড়ে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বুধবার ভোরে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম এলাকায় আউশের বীজতলা নিমজ্জিত করেছে। ঝুঁকিতে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের ১৫টি স্থান। কালবৈশাখী ঝড়ে রেলপথের উপর গাছ পড়ে দেড় ঘন্টা সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঝড়ে কমলগঞ্জ পৌরসভা এলাকায় ৭টি ঘর বিধ্বস্ত হয়েছে। ৩টি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে বিদ্যুৎ সঞ্চালনে ক্ষতি হয়। বুধবার বিকাল ৪টায় সরেজমিন ঘুরে এ চিত্র পাওয়া যায়।

গত দুইদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি মঙ্গলবার বিকাল ৪টা থেকে কমলগঞ্জ ধলাই সেতু এলাকায় বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এ অবস্থায় ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের ১৫টি স্থান রয়েছে ঝুকিপূর্ণ । মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের কমলগঞ্জে নিয়োজিত সার্ভেয়ার আব্দুল আউয়াল মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছিলেন, দু’দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় এবং উজানের পাহাড়ি ঢলে ধলাই নদে পানি বেড়েছে। ধলাই নদে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হলে বুধবার মুন্সীবাজার ইউনিয়নের ঠাকুরের বাজার গ্রাম এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করে এ ভাঙ্গন রোধ করেন। তবে ভোওে রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃপেশ ধরের বাড়ির দক্ষিণে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের ৩৫ ফুট ভাঙ্গন সৃষ্টি হয়। এ ভাঙ্গন দিয়ে ঢলের পানি প্রবেশ করে লক্ষীপুর গ্রামে প্লাবন সৃষ্টি হয়।

Manual2 Ad Code

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জ উপজেলাধীন ভানুগাছ রেলওয়ে স্টেশনের আপ আউটার সিগন্যাল এলাকায় বেলা ১টার ঝড়ে এক সাথে ১০টি গাছ ভেঙ্গে পড়ে রেলপথের উপর। এসময় আখাউড়া থেকে সিলেটগামী ১৭নং আপ যাত্রীবাহী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন পাহাড়ি এলাকায় আটকা পড়ে। ঝড় থামার দেড় ঘন্টা পর রেলওয়ের গণপূর্ত বিভাগের কর্মীরা রেলপথে পড়ে থাকা গাছ কেটে সরানোর পর বেলা আড়াইটায় আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual6 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার শাহাব উদ্দীন ফকির রেলপথে গাছ পড়ায় কুশিয়ারা ট্রেন আটকা পড়া ও দেড় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সত্যতা নিশ্চিত করেন। একই সময়ের ঝড়ে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের রহমান মিয়া, আব্দুর রাজ্জাক, আজিদ মিয়া,আব্দুল জলিল,ললিতা বেগম ও কাজল মিয়ার মোট ৭টি ঘর সম্পূর্ণরুপে বিধ্বস্ত হয়েছে।

Manual4 Ad Code

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক অফিসের উপ মহাব্যবস্থাপক মো: মোবারক হোসেন সরকার জানান, মঙ্গলবার ভোর রাতের ঝড়ে কমলগঞ্জে সম্পর্ণরুপে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করা যায়নি। তার উপর বুধবার দুপুরের ঝড়ে কমলগঞ্জ পৌরসভার গোপালনগর এলাকায় ১টি, মুন্সীবাজার ইউনিয়নে ১টি ও আদমপুরের নঈনারপার এলাকায় ১টি মিলিয়ে ৩টি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়েছে। তাছাড়া মোট ৩৫টি স্থানে তার ছিড়ে পড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত(বুধবার বিকাল সাড়ে ৫টা) কমলগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিহিন ছিল। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর সড়কের উপর ব্যাপকহারে গাছ ভেঙ্গে পড়েছে। ফলে বুধবার বেলা ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৪ ঘন্টা কমলগঞ্জ-শ্রমিঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ঝড়ে ব্যাপকহারে গাছপালা ভেঙ্গে পড়া, পৌরসভা এলাকায় ৭টি ঘর বিধ্বস্তসহ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code