Main Menu

বিয়ানীবাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মুছলেহ উদ্দিন মছলু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মে) দুপুরে উপজেলার তিলপারা ইউনিয়নের কামারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মুছলেহ উদ্দিন একই গ্রামের আমির আলীর পুত্র।
ধর্ষণের শিকার হওয়া নারীর পিতা জানান, গত ১৪ এপ্রিল তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে (৩২) একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের মুছলেহ উদ্দিন। প্রথমে লোকলজ্জার ভয়ে মুখ না খুললেও দুইদিন পর বিয়ানীবাজার থানায় মেয়েকে সাথে করে নিয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার মেয়ের ধর্ষণকারীকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
তিনি বলেন, ধর্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার নিয়ে শঙ্কিত রয়েছেন তারা।
পুলিশ অভিযোগ পেয়ে ধর্ষিতা নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করে। সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। মেডিকেল প্রতিবেদনে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষক যুবককে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বলেন, অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code