সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কালবৈশাখী ঝড়ে রেললাইনে গাছ ভেঙে পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (০৯ মে) দুপুর ১টা থেকে এ রেল যোগাযোগ বন্ধ হয়।
ভানুগাছের স্টেশন মাস্টার ফকির শাহাবুদ্দিন জানান, আখাউড়া থেকে সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল। ওই সময় কালবৈশাখী ঝড় শুরু হলে উদ্যানের একটি বড় গাছ ট্রেনের সামনে লাইনের ওপর ভেঙে পড়ে। ফলে যাত্রী নিয়ে ট্রেনটি সেখানে আটকা পড়েছে।
এর আগে মঙ্গলবার মৌলভীবাজারের লাউয়াছড়া বনে কালবৈশাখী ঝড়ে ট্রেন ও রেললাইনের ওপরে গাছ ভেঙে পড়ে সাত ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed