গোয়াইনঘাটে বজ্রপাতে যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকি কামারগাও গ্রামে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৯ মে) দুপুর ২টায় লাকি কামারগাও গ্রামে আকস্মিক বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুল হক (৩০)। তিনি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মোড়ারগাও গ্রামের চন্ডু মিয়ার ছেলে।
জানা যায়, ঘটনার সময় নুরুল লাকি কামারগাও গ্রামে তার মামার বাড়ি যাচ্ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে নিহতের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করেছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানিয়েছেন, তোয়াকুলের লাকি কামারগাওয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে কাচা ঘরবাড়ি, গাছপালা উপড়ে ফেলার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক কোন পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed