Main Menu

ইবিতে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ওই ঘোষণা দ্রæততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানায় তারা। বুধবার দুপুর সাড়ে ১২টায় মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ মানববন্ধ করে তারা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইবির সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। গত ৭মে কোটা বাতিলের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার কথা ছিল। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার দ্রæততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানায় তারা। শিক্ষার্থীরা এক পর্যায়ে মানবন্ধন নিয়ে র‌্যালি শুরু করতে গেলে পুলিশ প্রশাসন বাধা দেয়। এসময় এসময় পুলিশের সাথে প্রক্টর, ছাত্রলীগের সভাপতি, সাধরণ সম্পাদকও র‌্যালিতে বাধা দেয়। পরে শিক্ষার্থীরা আবারো মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এসে মানববন্ধনে একত্রিত হয়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসম তারা বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করছি। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আবারো আন্দোলনে নামবো।’

Share





Related News

Comments are Closed