রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও থানার আমুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপপরিদর্শক আজাদের বরাত দিয়ে মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলের বন্দুকযুদ্ধ হয়। এতে সেখানে উপস্থিত সকলে পালিয়ে গেলেও এই যুবকের বুকে গুলি লেগে আহত হয়।
পরে খিলগাঁও থানার উপপরিদর্শক আজাদ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed