কথা রাখেননি বিয়ানীবাজার পৌর কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নতুন ভবনে ঠাঁই দেওয়ার আশ্বাস দিয়ে শত বৎসরের ঐতিহ্যে লালিত একটি মাছ বাজার থেকে মৎস্য ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে কথা রাখলেন না বিয়ানীবাজার পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে বিয়ানীবাজার মৎস্য ও ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি. এর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরকম অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মারুফ আহমদ। তিনি বলেন, বিয়ানীবাজার পৌর এলাকায় শত বছর ধরে একটি মাছ বাজার পরিচালনা করে আসছিলেন তারা। ২০১৬ সালে বিয়ানীবাজার পৌরসভা ঐ মাছ বাজারে একটি কিচেন মার্কেট নির্মাণের পরিকল্পনা নেয়। তখন তৎকালীন পৌর প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তৎকালীন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলের অনুরোধে মাছ বাজার সরিয়ে নেয়া হয়। কিন্তু এখানে পাঁচ তলা ভবন নির্মিত হলেও রহস্যজনক ভাবে মাছ বাজারের জন্য উপযোগী কোন স্থান রাখা হয়নি। যে কারনে মৎস্য ব্যবসায়ীরা অস্থায়ী জায়গায় নানাবিধ সমস্যার মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানালে উল্টো তারা মৎস্য ব্যবসায়ীদের তিরস্কার করেন। মৎস্য ব্যবসায়ীরা বিষয়টি শিক্ষামন্ত্রী সহ সকল মহলের কাছে জানিয়েছেন। তাদের দাবি পৌর কর্তৃপক্ষ তাদের সাথে প্রতারণা করেছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন। তাদের ধৈর্য্যর বাঁধ ভেঙ্গে গেছে। এক মাসের মধ্যে তাদের মাছ বাজারের বিষয়টি সমাধান করে না দিলে বিয়ানীবাজার পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহণ করবেন। যার দায় দায়িত্ব পৌর ও উপজেলা কর্তৃপক্ষকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মারুফ আহমদ, নাজমুল হক, মানিক মিয়া, নিজাম উদ্দিন, আহমদ আলী, সেলিম উদ্দিন, হুরমত আলী, বাদশা মিয়া, ফয়ছল আহমদ, জিলাই মিয়া, কবির আহমদ, সুনাম উদ্দিন, সাবুল মিয়া, এনাম আহমদ, আব্দুর রউফ প্রমুখ।
Related News
গোলাপগঞ্জে বাসচালক রিপন ও দেলোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
Manual8 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ সড়কের বাসচালক রিপন আহমদ ও দেলোয়ার হোসেনকে গতRead More
বিয়ানীবাজারে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেলRead More



Comments are Closed