মৌলভীবাজারে বজ্রপাতে নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে পৃথক বজ্রপাতে এক কৃষক ও এক মৎসজীবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার (৮ মে) দুপুরে সদর উপজেলা ও শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সদর উপজেলার আবু সামাদ (১৭) এবং শ্রীমঙ্গল উপজেলার মফিজ মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার খলিলপুরে বাড়ির পাশে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কিশোর আবু সামাদ মারা যায়। আবু সামাদ একই এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র।
অপরদিকে, শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকায় নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে মফিজ মিয়া নামের এক মত্স্যজীবী ঝড়-বৃষ্টির কবলে পড়েন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন তার ভাই রসিক মিয়া (৩৬) ও নজির মিয়া (৬০) নামে আরো এক কৃষক।
নিহত মফিজ মিয়া উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed