সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা লায়েকের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ আর নেই।
মঙ্গলবার (৮ মে) দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লায়েক আহমদ গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের নাজমুল হকের পুত্র এবং এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।
উল্লেখ, গত সোমবার (৭ মে) সকালে লায়েক আহমদ মোটর সাইকেল যোগে সিলেটে আসছিলেন। ঢাকাদক্ষিন-গোলাপগঞ্জ সড়কের রাঙাডহর বাজার নামক স্থানে আসা মাত্র একটি পিকআপ ভ্যানের মুখোমুখি হলে তিনি নিজেকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে পড়ে যান। এ সময় তাঁর মাথা ও মুখে আঘাত লাগে। আহতাবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিক তাঁকে সিলেট ওয়েসিস হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাঁকে আইসিইউতে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed