ফেঞ্চুগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ফরহাদ নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ উপজেলার নিজ ঘিলাছড়ার মৃত আজমল আলীর ছেলে।
মঙ্গলবার (৮ মে) ভোরে উপজেলার আশিঘর এলাকার সাহেদ মিয়া ও নিজ ঘিলাছড়া গ্রামের আব্দুর রহিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাহেদ মিয়ার বাড়ি ও আব্দুর রহিমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে শুধু ফরহাদকে শনাক্ত করতে পারেন বাড়ির লোকজন। পরে সকালে ফরহাদের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তবে ওই দুই বাড়ি থেকে কি পরিমাণ মালামাল ও টাকা লুট হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed