Main Menu

সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ছয় ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কাল বৈশাখী ঝড়ে সিলেট-ঢাকা-চট্রগ্রাম রেলপথে গাছ উপড়ে পড়ায় মৌলভীবাজারের লাউয়াছড়ায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ভোর ৪টায় আটকা পড়ে।
পরে ৬ ঘন্টা চেষ্টার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
সিলেট-আখাউড়া রেলপথের শ্রীমঙ্গল রেল স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙে পড়ে ট্রেনের ইঞ্জিনের ওপর। এর পর থেকে পাহাড়ি এলাকায় যাত্রীবাহী উদয়ন ট্রেনটি আটকা পড়ে। এতে ট্রেনের সহ¯্রাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। সকাল নয়টা বিশ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকে ছিল।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ পরিদর্শক ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে নয়টায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা ছিল।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code