এমসি কলেজ এক্স-স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন ফ্রান্স’র ফ্যামিলি ডে
প্রবাস ডেস্ক: ফ্রান্সে বসবাসরত সিলেট এমসি ইউনিভার্সিটি কলেজ এক্স-স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ফ্রান্স এর উদ্যোগে প্যারিসে গত ৬ মে রবিবার এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ফ্যামিলি ডে । এতে ফ্রান্সে বসবাসরত এমসি কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের উপস্থিতিতে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিআই কার্গো চেয়ারম্যান কবির হোসেইন পাটোয়ারী।
দিনভর আয়োজনের মধ্যে মা ও শিশু কিশোরদের খেলাধুলা ও পুরস্কার বিতরনী, মধ্যাহ্ন ভোজ, কলেজ মনোগ্রাম সংবলিত টি-শার্ট পরিধান ফটো সেশন ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি আলী আশরাফ মাসুমের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের সেক্রেটারী মোহাম্মদ আব্দুল হামিদের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিটিআই কার্গো চেয়ারম্যান কবির হোসেইন পাটোয়ারী ও এমসি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন খালেদ আহমদ, আবু তাহির, মাহবুব আহমদ, ফয়সল আহমদ, ইস্তিয়াক আহমদ চৌধুরি , সাইদুর রহমান সাইদ, ইকবাল হোসাইন, রাজু এইচ আহমদ, শাহ সুহেল আহমদ, আশরাফ হোসেন মাসুদ, ইসমত আহমদ, নিজাম উদ্দিন, আব্দুল মুমিত সুমন।
অনুষ্ঠান থেকে আগামী ৮ জুলাই অনুষ্ঠেয় কলেজের ১২৫ বছরপূর্তি উৎসব ও পূনর্মিলনী’২০১৮ এর ওপর গুরুত্বারোপ করে আগামি ১৭ই জুন’২০১৮ রোজ রবিবার অ্যাসোসিয়েশনের ঈদ পূনর্মিলনীর ঘোষণা দেন ।
সবশেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed