জগন্নাথপুরে ধানভর্তি ট্রাক উল্টে কৃষি শ্রমিকের মৃত্যু
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা-গলাখাল সড়কের গলাখাল সেতুর সামনে ধানভর্তি ট্রাক উল্টে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত আ্দুল রউফ (৩৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার অজুহাতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় ৭/৮ জনের একদল কৃষি শ্রমিক ধানকাটা শেষে ট্রাকভর্তি ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়। সঙ্গে থাকা অপর কৃষি শ্রমিকরা আহত হন। আহতদেরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কলকলিয়াইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম কৃষি শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা-গলাখাল সড়কটি বেশকিছু দিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বারবার তাগাদা দিলেও কাজ না হওয়ায় প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটছে।
জগন্নাথপুর থানার উপপরির্দশক কবির আহমদ বলেন, ঘটনাস্থল থেকে কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অপরাপর আহত শ্রমিকর জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed