Main Menu

গোয়াইনঘাটে বজ্রপাতে যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে আকষ্মিক বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মকবুল আলী (২৮) উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চলতাবাড়ি (মাঝহাটি) গ্রামের আসকর আলীর ছেলে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের একটি খালে নৌকা নিয়ে মাছ ধরছিল মকবুল। এসময় আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল নিহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন।

Share





Related News

Comments are Closed