Main Menu

সিলেটে পাস ৭০.৪২ শতাংশ, জিপিএ-৫ ৩১৯১ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এবারের ফলাফলে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫।
গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ২৬ শতাংশ। ফলে এবার কমেছে ৯ দশমিক ৪৮ শতাংশ। গতবারের তুলনায় এবার ৫৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী।
এবছর সিলেটে ১ লাখ ৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৭১০ জন। পাসকারীদের মধ্যে ৩৪ হাজার ১শ’ ৪৩ জন ছেলে এবং ৪২ হাজার ৫শ’ ৬৭ জন মেয়ে।

Share





Related News

Comments are Closed