ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০
ছাতক সংবাদদাতা: ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ ব্যক্তি আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত আব্দুল গফফার (৫০), সায়েদ মিয়া (৪৫), সায়েক মিয়া (৪০), সুজন মিয়া (৩২), আনজব আলীর মেয়ে রহিমা বেগম (৪০), মারুফ আহমদ (১৮), হাম্মাদ আহমদ (১৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সালেহ আহমদ (১৮), ফরিদ আহমদ (২৫), মামুন আহমদ (২৫), মাহবুব (২৫) সহ অন্যান্য আহতদেরকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, শনিবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের আশিক, আবু সাইদ, আব্দুস ছালাম ও আমিরলের প্রতিপক্ষ আব্দুল গফফারের মধ্যে কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed