সিলেট-ঢাকা মহাসড়কে চলছে বাস ধর্মঘট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পরিবহণ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ মালিক সমিতি।
শুক্রবার (৪ মে) সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে আন্তঃজেলা বাস মালিক সমিতির ডাকে এ ধর্মঘট পালন করছেন তারা। এতে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট রুটের সকল বাস চলাচল। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী অসংখ্য যাত্রী।
জানা যায়, সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের “মৃত্যু ফান্ড” নামে একটি তহবিল রয়েছে। যার নামে তারা প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলতো। হঠাৎ করে এ চাঁদার পরিমাণ ৩০ টাকা থেকে ৫০ টাকায় উন্নীত হওয়ায় প্রতিবাদ শুরু করে সিলেট-ঢাকা পরিবহন মালিক সমিতি।
এরই প্রেক্ষিতে শুক্রবার (৪ মে) সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘটের ডাক দিয়ে সিলেট-ঢাকা বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহণ মালিক সমিতি।
এ ব্যাপারে সিলেট পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “মৃত্যু ফান্ড” এর টাকা দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হয়। আর এ কারণেই শ্রমিকদের কল্যাণে তারা সম্প্রতি গাড়ি প্রতি চাঁদা ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছেন। তবে এই টাকা শ্রমিকরা পরিশোধ করলেও রহস্যজনক কারণে বাস মালিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন।
তিনি আরো জানান, ঢাকা-সিলেট রুটে সকল পরিবহণ বন্ধ থাকলেও শুধুমাত্র এনা পরিবহণ সিলেট থেকে ঢাকা চলাচল করছে।
এদিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, বাস চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed