Main Menu

১৩ লাখ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে ১৩ লাখ ইয়াবা বড়িসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হালিশহরের শিমুলিয়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ভাই হলেন মো. হাসান ও মো. আশরাফ। তাঁদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

নগর ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, টেকনাফ থেকে ট্রলারে করে ইয়াবা বড়ির চালান এনে তা বিক্রির জন্য বাসায় মজুত করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে শিমুলিয়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট কারের ভেতরে পাওয়া যায় ১০ লাখ ইয়াবা বড়ি।

ডিবি জানায়, ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কার্যালয়ে এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed