Main Menu

৭ শিক্ষার্থীকে নিয়ে পালিয়েছেন শিক্ষক

বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের ভাতুরিয়া এমদাদুল উলুম কওমী মাদরাসার ৭ শিক্ষার্থীকে নিয়ে পালিয়েছেন ওই মাদরাসার শিক্ষক আব্দুস সাত্তার। বুধবার (২ মে) রাতের কোনো এক সময় তিনি ওই ছাত্রদের নিয়ে পালিয়ে যান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত ১টার দিকে মাদরাসার ছাত্ররা শিক্ষক সাত্তার ও ওই ছাত্রদের খুঁজে না পেয়ে মাদরাসার দায়িত্বরত হুজুরকে জানায়। পরে বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে অন্যান্য অভিভাবকরা মাদরাসায় জড়ো হতে থাকে। এরপর এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায়। এখনো ওই শিক্ষক আব্দুস সাত্তার নিখোঁজ রয়েছে। আব্দুস সাত্তার সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।’

স্থানীয়রা জানায়, মাদরাসার মুহতামিম মাদরাসায় ঠিকমতো অবস্থান করেন না, তিনি আরেকটি মাদরাসা করে সেখানে থাকেন। ঘটনার পর তাকে মাদরাসায় পাওয়া যায়নি। অভিভাবক ও স্থানীয়রা এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ উপ-পরিদর্শক সামসুজ্জোহা জানান, শিক্ষার্থীদের নিয়ে ওই শিক্ষক কেন নিখোঁজ হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। তবে শোনা যাচ্ছে তারা সিংড়ার একটি গ্রামে অবস্থান করছে উদ্ধার না হলে কিছু বলা যাচ্ছে না। কারণ নির্ণয় ও শিক্ষার্থীদের উদ্ধারে চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed