Main Menu

জগন্নাথপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।
বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জগন্নাথপুরের বাউরকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব সেখানে হানা দেয়। এসময় দেশীয় তৈরি পাইপ গান, ২টি ছুরা ও ১টি চাপাতিসহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সিরামিশি গ্রামের নুরল ইসলামের ছেলে মো. নুুরুল হক (২৯), একই গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে নুনু মিয়া (২২), আশক আলীর ছেলে আলী সামাদ (২২), মৃত আব্দু মিয়ার ছেলে মো, জুয়েল মিয়া (২১) ও মৃত আফছর মিয়ার ছেলে মো. শাহাদত হোসেন (২০)।
র‌্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানিয়ে বলেন, আটককৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলো।
তিনি আরো জানান, অস্ত্রসহ আটককৃতদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed