Main Menu

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম পংকী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া বড় বাড়ির আবদুল কুদ্দুছের ছেলে। বুধবার মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে পংকী মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের কুরুয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মুখ ও মাথা একেবারে থেতলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা লাশটি দেখার পর ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। বৃহস্পতিবার (০৩ মে) দুপুর ২টায় তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন গাড়ির চাপায় পিষ্ট হয়ে তিনি মারা গেছেন তা এখনো জানা সম্ভব হয়নি। তবে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed