নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (জেএসএস-সংস্কার) নেতা শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন রূপম চাকমা নামে আরেক নেতাও।
বৃহস্পতিবার (৩ মে) নিজের বাসভবন থেকে বেরিয়ে কার্যালয়ে যাওয়ার পথে শক্তিমান চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে এ বিষয়ে কথা বলার পর দোষীদের খুঁজে বের করতে কড়া নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঘটনার বিষয়ে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা সাংবাদিকদের বলেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শক্তিমান চাকমা ও নানিয়ারচর শাখার সাংগঠনিক সম্পাদক রূপম চাকমা উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে শক্তিমান মারা যান। আহত হন রূপম।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed