বিশ্বনাথে নিখোঁজ জাহেদের সন্ধান পাওয়া গেছে
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজের ছোট ভাই জুবেদুল হাসান জাহেদের সন্ধান পাওয়া গেছে। অজ্ঞান অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টায় সিলেট নগরের লাক্ষাতুরা চা বাগানের পাশে জাহেদকে পাওয়া যায় বলে জানান তার বড় ভাই।
ভাইয়ের সন্ধান লাভে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহাপিপি এম, সাংবাদিক, রাজনৈতিক সহকর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ।
জুবেদুল হাসান জাহেদ উপজেলার বিদায়সুলপানি গ্রামের রিয়াজ আলীর পুত্র। সিরাজুল ইসলাম সিরাজ ভাই নিখোঁজের ঘটনায় জিডি প্রত্যাহার করার জন্য বিশ্বনাথ থানার ওসি’র প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার বেলা ১টায় জুবেদুল হাসান জাহেদ বিশ্বনাথবাজার থেকে তার কর্মস্থল সিলেট নগরীর লামাবাজারস্থ অপ্টিমাম টাওয়ারে যান। ঐ দিন বেলা ২টা থেকে জাহেদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। জাহেদের কর্মস্থল অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায় জাহেদ সোমবার অফিসে যাননি। সম্ভাব্য সকল জায়গা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মঙ্গলবার (১মে) রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সিরাজুল ইসলাম সিরাজ। ডায়েরী নং -৫৯।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed