Main Menu

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রসহ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। উপজেলার জাটিয়া ইউনিয়নের পানুর গ্রামে এই ঘটনা ঘটে।

আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কৃষক চান মিয়া (৫৫) ও তার ভাতিজা কলেজ ছাত্র মিসতারুল ইসলাম (২৫)।

মিসতারুল ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি একে এম বদরুল আলম খান জানিয়েছেন।

ওসি একে এম বদরুল আরো বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে পানুর গ্রামে চান মিয়া ক্ষেতে ধান কাটতে গেলে বিদুতের ছেড়া তারে জড়িয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী মিসতারুল ইসলামও মৃত্যুবরণ করেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতাল নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed