কানাইঘাটে বজ্রপাতে দুই কিশোর নিহত
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়চতুল ইউনিয়নের উপরবড়াই গ্রামের পাশের হাওরে আকষ্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- উপরবড়াই গ্রামের করিম আলী বতাইয়ের ছেলে তুফায়েল আহমদ তামিম ও ফখরুল ইসলামের ছেলে সালমান আহমদ।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই কিশোরের পিতা বাড়ির পাশের হাওরে সকাল থেকে বোরো ধান কাটছেন। দুপুরে তাদের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তারা দুজন মারা যান।
নিহত দুই কিশোরের চাচাতো ভাই সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি কিউ এম ফররুক আহমদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed