হাতিরঝিলে বাইক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১ মে) ভোর ৪টার দিকে রামপুরা অংশে হাতিরঝিলের ৪ নম্বর সেতু সংলগ্ন পুলিশ বক্সের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই অনয় চন্দ্র পাল জানান।
নিহতরা হলেন হেদায়েতউল্লা (২৬) ও হাবিবুল্লা (২৫)। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হেদায়েতউল্লা ঢাকায় মরিয়ম গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। আর তাঁর বন্ধু হাবিবুল্লা থাকতেন গাজীপুরের কাপাসিয়ায়।
নিহতদের পরিবারের বরাত দিয়ে এসআই অনয় চন্দ্র পাল জানান, সোমবার হাবিবুল্লা একটি চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় এসে সাত রাস্তা এলাকায় হেদায়েতের বাসায় ওঠেন। ভোরে মোটরসাইকেল নিয়ে বের হলে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
তিনি আরো জানান, মোটরসাইকেলের গতি ছিল খুব বেশি। নিয়ন্ত্রণ রাখতে না পারায় তাদের মোটরসাইকেল রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে একপাশে ছিটকে পড়ে। আর দুই বন্ধু ছিটকে রাস্তার পাশের একটি গাছের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
পুলিশ খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এসআই অনয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed