নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে জেলেরা
বৈশাখী নিউজ ডেস্ক: অভায়শ্রম কর্মসূচি ৩০ এপ্রিল সোমবার শেষ হয়েছে। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা এখন নদীতে।
আজ মঙ্গলবার থেকে আবারও জেলেরা উৎসবমুখর পরিবেশে পদ্মা-মেঘনার চাঁদপুরসহ ৫টি অভয়াশ্রমে মাছ ধরতে নামবে। তবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নয়। কারেন্ট জাল ছাড়া সকল প্রকার জাল দিয়ে জেলেরা মাছ ধরতে পারবে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, ‘এই বছর আশানুরূপ ইলিশ ধরা পড়বে। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ১শ কিলোমিটার এলাকাসহ দেশের পাঁচটি অঞ্চলে নিষেধাজ্ঞা কর্মসূচি চলে আসছে।’
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ‘নিষেধাজ্ঞার সময় কোথাও কোথাও জেলেরা নদীতে নামার চেষ্টা করেছে। আমরাও প্রটেকশন দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে সদর উপজেলার হানারচর, ইব্রাহিমপুর, আখনেরহাট, রাজরাজেশ্বর- এ জায়গাগুলো বেশি সেনসেটিভ ছিল। প্রতিদিন ছয়টি টিম এসব এলাকার নদীতে অভিযান চালিয়েছে। হাইমচর ও মতলব উত্তরে দুইটি টিম কাজ করেছে।’
মৎস্য বিভাগ জানায়, এ কর্মসূচি বাস্তবায়নে ইতোপূর্বে জেলার মতলব দক্ষিণ, মতলব উত্তর, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত অর্ধ লক্ষাধিক জেলের মধ্যে বরাদ্দকৃত ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া বিকল্প কর্মসংস্থান হিসেবে ৮৮০ জেলের মধ্যে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০১৮ এর অংশ হিসেবে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ২ মাসে ৩৪৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১২ হাজার ৪১২ কেজি জাটকা, ২৬ লাখ ৭৯ হাজার ১শ’ মিটার জাল ও ৬৩টি নৌকা জব্দসহ ১৫১ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৮ জন জেলেকে এক বছর, ১ জনের ৬ মাস, ২৮ জনের ১ মাস, ১ জনের ২ মাস, ৬ জনের ১৫ দিন ও ১ জনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও হাইমচর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলায় ৪ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া আরও ৩২ জেলের কাছ থেকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed