Main Menu

ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৯ এপ্রিল রাতে ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনাটি ঘটে।

রোববার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০) ।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। শুধু মাসুদ আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। বাকি তিনজন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। এরমধ্যে রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ঘটনার দিন চুরি যাওয়া দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উপাচার্যের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় গত ১০ এপ্রিল ঢাবির সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed