Main Menu

জৈন্তাপুরে ৪ নাইজেরিয়ান নাগরিক অাটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার মিলা টিলা এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে চেকপোষ্ট বসিয়ে অাসামপাড়া হতে ছেড়ে অাসা একটি কারে (নং সিলেট-গ-১১-০৫১২) তল্লাসী চালিয়ে ৪জন নাইজেরিয়ান নাগরিককে অাটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ৷
অাটককৃতরা হলো নাইজেরিয়ার নাগরিক অভি চিসম এনেস্ট(৩৫), অাশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর(৩২) ও জেম্স ওকে সিহা(৩০)৷
প্রথমে পুলিশের নিকট ফুটবল খেলোয়াড় হিসাবে নিজেদের পরিচয় দিলে পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ ভাবে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করে৷
এদিকে অাশাচি লিনাস এনমনির নিকট একটি পাসপোর্ট পাওয়া গেলেও পাসপোর্টে কোন ইমিগ্রেশনের সীল মোহর নেই এবং তার সঙ্গী অন্যান্যদের কোন পাসপোর্ট পাওয়া যায়নি ৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির বলেন অাটককৃত নাইজেরিয়ান নাগরিকরা ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ৷ তাদেরককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উর্ধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ৷

Share





Related News

Comments are Closed