শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম ও প্রধান ধর্মীয় উৎসব গৌতম বৌদ্ধের জন্মোৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ (রোববার)। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় এই উৎসব উদযাপন করবেন।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ থাকবে সরকারি ছুটি। বৌদ্ধপ্রধান দেশসহ বাংলাদেশ এবং বিশ্বের সব বৌদ্ধ ধর্মানুসারীরা উৎসব উদযাপন করবেন নানা আয়োজনে।
বৌদ্ধধর্ম মতে, আজ থেকে দুই হাজার ৫৬১ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল বলে এর নাম বৌদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের অনুসারীরা এই দিনে যেমন আনন্দ করেন, তেমনি বুদ্ধের মহাপ্রয়ানের কথা স্মরণ করে প্রার্থনা করেন এবং তাঁর প্রচারিত বাণী সবার মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, গৌতম বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয় দিয়ে উপলব্ধি করেন। মানব জীবনের দুঃখ তাঁর দৃষ্টিগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন এবং জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু- এ চারটির কারণ উদঘাটন এবং মানুষের শান্তি ও মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। এক সময় রাজপ্রাসাদের বিত্ত-বৈভব, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধি লাভের পন্থা অন্বেষণে তিনি বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ সময় সাধনার পর গৌতম বোধিপ্রাপ্ত হন।
দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও নানা আয়োজনে উদযাপিত হবে শুভ বৌদ্ধ পূর্ণিমা। দিবসটি উপলক্ষে সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারস্থ ব্রাহ্মণশাসন বৌদ্ধ বিহারে দিনব্যাপী থাকছে নানা আয়োজন। এর মধ্যে আছে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা উৎসর্গ, সংঘদান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, ধর্মদেশনা, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও মধ্যাহ্ন ভোজ। দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে আলোচনা সভা, প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed