টাকা ফেরত চাওয়ায় খুন হন বিয়ানীবাজারের ব্যবসায়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ানীবাজারের ব্যবসায়ী সহিব উদ্দিন সৈবন (৫০) তাকে সপরিবারে আমেরিকায় পাঠানোর জন্য দেড় কোটি টাকা নেয় সিলেট শহরের গাড়ি ব্যবসায়ী জাকির হোসেন। কিন্তু গত জানুয়ারি মাসে আমেরিকায় পাঠানোর মেয়াদ অতিবাহিত হলে টাকার জন্য জাকিরকে চাপ দেন সৈবন। গত বৃহস্পতিবার টাকা ফেরত দেয়ার জন্য তাকে সিলেট শহরে ফোন করে ডেকে নেয়া হয়। কিন্তু টাকা ফেরত দেয়ার বদলে তাকে চিরতরে পরপারে পাঠিয়ে দেয় ঘাতকরা।
শনিবার (২৮ এপ্রিল) এমন তথ্য জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী। তিনি বলেন, সৈবন হত্যাকান্ডে ঢাকার এক আদম ব্যবসায়ীও জড়িত রয়েছেন।
এদিকে, পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে জাকির হোসেন (৩৩) নামের এক যুবককে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। তাকে বিয়ানীবাজার উপজেলার খশির সড়কভাংনী এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ সিলেটের আখালিয়া এলাকার সামছ উদ্দিনের বাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো-চ-১৫-৫১১৯) জব্দ করে।
গ্রেপ্তারকৃত জাকির সামছ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ওই মাইক্রোতে করে নিহত সৈবনের মরদেহ বিয়ানীবাজারের গাছতলা এলাকায় এনে ফেলে দেয়া হয়। জব্দ করা ওই মাইক্রোতে রক্তের জমাট বাঁধা চিহ্ন রয়েছে।
অপরদিকে, ব্যবসায়ী সৈবন হত্যায় পুলিশ সুলতানা (৪৭), তার মেয়ে রিপা (২৬) ও সামছ উদ্দিন (৬০) কে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। আটককৃত সুলতানা হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজন জাকিরের শ্বাশুড়ি, রিপা জাকিরের স্ত্রী এবং সামছ উদ্দিন তার পিতা।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত জাকির এবং নিহত ব্যবসায়ী সৈবনের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে তাদের মধ্যে আমেরিকা পাঠানোর চুক্তি হয়। হত্যাকান্ডে পেশাদার খুনিরা জড়িত বলে তিনি জানান।
নিহতের ভাগ্নে নুরুজ্জামান জানান, আমার মামা সৈবন আহমদের পরিবারসহ আরো বেশ কয়েকটি পরিবারকে আমেরিকা পাঠানোর জন্য জাকিরকে টাকা দেয়া হয়। টাকার পরিমাণ দেড় কোটি টাকার বেশি।
তিনি বলেন, আমেরিকা যাওয়ার জন্য নির্ধারিত টাকায় চুক্তিবদ্ধ হওয়ার পর কিছু টাকা অগ্রিম নেয়া হত। এভাবে বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে নেয়া অগ্রিম টাকার পুরোটাই জাকিরের হাতে তুলে দেয়া হয়।
নুরুজ্জামান দাবি করেন, জাকির গাড়ি ক্রয়-বিক্রয়ের পাশাপাশি পার্টসের ব্যবসাও করেন। সিলেট নগরীর দরগা গেইটে তার নিজস্ব গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান আছে।
তিনি বলেন, আমেরিকান দূতাবাসের একাধিক কর্মকর্তার সাথে জাকিরের যোগাযোগ আছে বলে সে গল্প করতো। জাকিরের শ্বশুর আফতাব আলী আমেরিকায় বৈধভাবে বসবাস করেন। তিনিও নাকি আমেরিকায় লোক নেয়ার ব্যবসায় জড়িত আছেন।
তদন্ত সূত্র জানায়, টাকা ফেরত পাওয়ার কথা শুনে সৈবন আহমদ একটি ভাড়া করা গাড়ি নিয়ে বৃহস্পতিবার সিলেটে পৌছান। বিকাল ৪টার দিকে তিনি বিয়ানীবাজার শহর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর সন্ধ্যা ৭টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) জরুরী কাজে সিলেট গিয়ে আর বাড়িতে ফেরেননি বিয়ানীবাজারের জামান প্লাজার প্রবীণ ব্যবসায়ী ও আবরণী বস্ত্র বিতানের মালিক সহিব উদ্দিন সৈবন আহমদ (৫০)। পরদিন শুক্রবার ভোরে বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই গাছতলা নামক এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed