নবীগঞ্জে বাস চাপায় শিশু নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নে বাস চাপায় তানহা আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে । এঘটনায় আহত হয়েছেন আরও ১৫জন। শনিবার সন্ধ্যে ৬টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার নিকটবর্তী সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে ।
নিহত তানহা আক্তার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের সিদ্দীক আলীর শিশু কন্যা। নবীগঞ্জ থেকে রিকশা যোগে বাড়ি ফিরছিল তানহা ও তার মা রোজিনা বেগম (৩০), রাহেলা বেগম (২৮)।
জানা যায়, নবীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী বাস বাংলাবাজার নিকটবর্তী সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্রই রিকশাকে পিছন দিক থেকে একটি বাস ধাক্কা দেয়। এসময় বাসটিও উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে রিকশায় থাকা তানহা (৩) ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । আহতরা হলেন, তানহার মা রোজিনা বেগম (৩০), একই গ্রামের মাহমুদ মিয়ার স্ত্রী রাহেলা বেগম, বাস যাত্রী জসিম উদ্দিন (২৭), ইমন আহমেদ(১৪), জামাল মিয়া(৩০), হিরা লাল সরকার(৩৩), সন্ধ্যা রাণী(৩০), মায়া বেগম(৬৫), আরফাত চৌধুরী(৩৫), ফুলুই বিবি (৬০) ও আব্দুল জলিল (৭০) ।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed