চুনারুঘাটে তরুণীকে কুপিয়েছে বখাটেরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে এক তরুণীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। তরুণীর নাম মৌসুমী আক্তার (১৯)।
শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চুনারুঘাট উপজেলার গুলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মৌসুমী আক্তার ওই গ্রামের আমীর উদ্দিন মাস্টারের মেয়ে। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মৌসুমীর ভাই জালাল উদ্দিন জানান, প্রায় ১ বছর ধরে মৌসুমীকে উত্ত্যক্ত করতো একই গ্রামের জুয়েল মিয়া। শুক্রবার সন্ধ্যায়ও সে মৌসুমীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় জুয়েল মিয়াসহ কয়েকজন বখাটে তাদের বাড়িতে হামলা চালিয়ে মৌসুমীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। পরবর্তীতে আটক বখাটের নাম-ঠিকানা জানানো হবে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed