সাবেক মন্ত্রী শামসুল ইসলামের মৃত্যুতে সিলেট বিএনপির শোক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রবীণ এম শামসুল ইসলাম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপি পরিবারের এই সদস্যকে হারিয়ে আমরা গভীর শোকাহত। এই অসময়ে তার চলে যাওয়ায় বিএনপি পরিবারের অনেক ক্ষতি সাধিত হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে অপর এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা মাওলানা রশিদ আহমদ ও যুক্তরাজ্যস্থ টাওয়ার হেমলেন্ট সিটির সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed