জয়পুরহাটে ছেলের হাতে মা খুন
মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের কোদালের আঘাতে এক নারীর
মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ক্ষেতলাল থানার ওসি আকরাম আলী জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম (৫৫) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এ ঘটনায় রেজিয়ার ছেলে পলাশ হোসেনকে (২৮) আটক করা হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে রেজিয়ার সঙ্গে ছেলে পলাশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশ কোদাল দিয়ে তার মা রেজিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” পলাশ জন্মের পর থেকেই ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন বলে স্বজনদের বরাতে ওসি জানান। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed