সিলেটে নিখোঁজ তরুণীর লাশ ৫দিন পর সুনামগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট থেকে নিখোঁজের ৫ দিন পর সুনামগঞ্জের দোয়ারবাজারে সুরমা নদী থেকে বৈশাখী ধর তৃপ্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দোয়ারাবাজার খাদ্য গুদাম এলাকায় সুরমা নদী থেকে তার গলিত লাশ উদ্ধারের পর দোয়াবাজার থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী এবং ডিএনএ সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বৃহস্পতিবার নিহত তৃপ্তির বাবা আশুতোষ ধর দোয়ারাবাজারে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করেন। কবর থেকে তৃপ্তির লাশ উত্তোলন করে হিন্দু ধর্মীয় বিধানমতে লাশ সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে ঘটনার পর নিহতের স্বামী রিংকু ধরকে গ্রেফতার করেছে পুলিশ। তৃপ্তি শাবির ২০০৯-১০ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি গণিতে মাস্টার্স করেছেন। পারিবারিক বিরোধের কারণে তৃপ্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
তৃপ্তির বাবা আশুতোষ ধর বাদী হয়ে রিংকুর বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় রিংকুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। তৃপ্তির গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার দাসপাড়ায়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সিলেট রেলওয়ে মেল সার্ভিসের কর্মী তৃপ্তি এবং তার স্বামী পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের অফিসার রিংকু চন্দ্র ধর সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসাবে বসবাস করতেন। গত ২১ এপ্রিল সকালে আকস্মিক নিখোঁজ হন তৃপ্তি। এরপর বুধবার সুনামগঞ্জে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল কুমার জানান, ৭-৮ মাস আগে রিংকুর সাথে তৃপ্তির বিয়ে হয়। পারিবারিক বিরোধেই এ খুনের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed