ভারতে পাচার হওয়া ১৮ নারীকে বেনাপোলে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ১৭ নারী ও এক শিশুকে তিন বছর পর বেনাপোলে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবর্তন আইনে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা নারীরা হলেন- রংপুরের শান্তা, যশোরের আশা আক্তার, রিনা, আয়েশা, রিনা বেগম, সাতক্ষীরার রুমা, সপ্না, খুলনার সুলতানা, দোলা, নড়াইলের নাসিমা, রিক্তা, ইতি, মারিয়া, নাজমা, হালিমা বেগম, রানী, ইতি ও শিশু হালিমা।
এদের মধ্যে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ১২ জন, রাইটস যশোর চার জন ও জাস্টিজ অ্যান্ড কেয়ার নামে এনজিও দুই জনকে পুলিশের কাছ থেকে তত্ত্বাবধানে নিয়েছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেরত আসা নারীদের মধ্যে ১৭ নারী ও একজন শিশু রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed