৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় রিজার্ভ ফোর্স
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় রিজার্ভ ফোর্স। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদের ধরে নিয়ে যায়।
তারা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও মাইজহাটি গ্রামের সলিম উদ্দিন (৩০), একই গ্রামের লাল চান মিয়া (২৮), সুজন মিয়া (৩৫) ও সচীন্দ্র দাস (৩৮)।
বিজিবি জানায়, বুধবার বিকেলে উপজেলার চারাগাঁও সীমান্ত ১১৯৫ নম্বর মেইন পিলারের সংলগ্ন এলাকায় লাকরী কুড়াতে কুড়াতে ভুলক্রমে ভারতীয় সীমান্ত এলাকায় ঢুকে পড়ে তারা। এসময় ভারতীয় রিজার্ভ ফোর্স তাদের ধরে নিয়ে যায়।
সুনামগঞ্জ-২৮ বিজিরি’র অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধরে নিয়ে যাওয়া ৪ বাংলাদেশীকে ফেরৎ আনতে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed