জিমেইল ব্যবহারকারীরা সাবধান!
বৈশাখী নিউজ ডেস্ক: জিমেইল ব্যবহারকারীরা সাবধান থাকুন। গুগলের এ মেইলিং সেবাটিতে এক ধরনের স্প্যাম ছড়িয়ে পড়েছে। এর ফলে জিমেইল ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট থেকেই বিজ্ঞাপনী মেইল পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বেশকিছু ব্যবহারকারীর দাবি, জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা হালনাগাদের পরও এ সমস্যা যাচ্ছে না। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
জিমেইলের বিল্টইন স্প্যাম ফিল্টার এড়াতে এসব স্প্যাম মেইলে ফোর্জড হেডার ব্যবহার করা হচ্ছে। ‘টেলাস’ নামের একটি কানাডাভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হয়ে এসব স্প্যাম ইমেইল বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞাপনী এসব ইমেইলে লেখা ছিল ‘পুরুষের জন্য ওজন হ্রাস এবং বৃদ্ধি সম্পূরক’।
গুগলের এক মুখপাত্র বলেন, বিশ্বব্যাপী অল্পসংখ্যক জিমেইল ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলা এক স্প্যাম ক্যাম্পেইন সম্পর্কে আমরা জেনেছি এবং এটি যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা এসব স্প্যাম ইমেইলের গঠন শনাক্ত করেছি। এর ফলে এ ধরনের ক্ষতিকর ইমেইল স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম হিসেবে চিহ্নিত করা সম্ভব হবে। স্প্যাম ইমেইল ছড়িয়ে পড়ার ঘটনায় কোনো জিমেইল ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হননি। স্প্যাম ইমেইলগুলো ব্যবহারকারীর কাছ থেকেই পাঠানো হয়েছে দেখানোর কারণে জিমেইল এগুলোকে ব্যবহারকারীদের সেন্ট ফোল্ডারে রেখেছে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed