রাজনগরে আগুন পুড়ে মা-মেয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগুনে পুড়ে মা রোকেয়া বেগম (৫০) ও মেয়ে শাহিনা আক্তার (২৪) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ছেলে মুন্না (২২)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২৫ এপ্রিল) দিনগত রাত সোয়া ২টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ভোজবল গ্রামে মৃত ওয়াছির মিয়ার স্ত্রী রোকেয়া বেগমের (৫০) আধাপাকা (সেমিপাকা) বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুন লেগে যায়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন এবং মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজনগর থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই শাহিনা আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগম এবং তার ছেলে মুন্নাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢামেকে নেওয়ার পথেই রোকেয়া বেগম মারা যান। মুন্নাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপপরিদর্শক বিল্লাল হোসেন আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু বলা যাচ্ছে না।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed