কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতে লাইনের ব্যাপক ক্ষতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বুধবার ভোরে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের ৬ ঘন্টা পর উপজেলার গুরত্বপূর্ণ এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার ভিতর দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইনে ছেড়া তার সংস্কার করে ও ভেঙ্গে পড়া গাছ অপসারণের ৬ ঘন্টা পর পর্যায়ক্রমে উপজেলা সদর, শমশেরনগর, মুন্সীবাজার, হাজীপুরসহ আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। পরবর্তীতে ১১ কেভির আঞ্চলিক লাইন সমূহের ছেড়া তার সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করলেও বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোবারক হোসেন সরকার বলেন, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের উপর গাছ পড়ে তার ছিড়ে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। মাঠ পর্যায়ে বিদ্যুৎকর্মীরা সংস্কার কাজে ব্যস্ত রয়েছে। বিকালের মধ্যে পুরো এলাকা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে উঠবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed