কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ম্যালেরিয়া নিয়ন্ত্রনে প্রস্তুত আমরা এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ব্র্যাক ম্যালেরিয়া নির্মুল কর্মসূচী, কমলগঞ্জ এর আয়োজনে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে থেকে এক র্যালী বের হয়। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবিরের সভাপতিত্বে ও ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী উপজেলা ব্যবস্থাপক শাহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মাওলানা ময়নুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক অতুল চন্দ্র দেব। সভায় বক্তারা ম্যালেরিয়া নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed