গোয়াইনঘাটে চা বাগানের পাহারাদার খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চড়ানোকে কেন্দ্র করে চা বাগানের পাহারাদার খুন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফতেহপুরের গুলনী চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রধন্য পাত্র (২৭) জৈন্তাপুর উপজেলার কালেশ্বরী গ্রামের স্বর্গীয় বিনয় পাত্র’র ছেলে ও গুলনী চা বাগানের পাহারাদার।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফতেহপুর এলাকার গোসাইনপুর পারাইয়া টিলা গ্রামের নিজাম উদ্দিনের গৃহপালিত কয়েকটি গরু চা বাগানের ভেতরে প্রবেশ করে চা গাছ বিনষ্ট করে। এ সময় চা বাগানের দায়িত্বরত পাহারাদার গরু গুলিকে আটক করে খোয়াড়ে নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
এ নিয়ে গরুর মালিক নিজাম উদ্দিন ও তার ছেলেদের সাথে বাগানের পাহারাদারের বাকবিতন্ডা হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে গরুর মালিক নিজাম ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে বাগানের পাহারাদার প্রধন্য পাত্রকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানা পুলিশ তিন জনকে আটক করে। ধৃত হচ্ছে নিজাম উদ্দিনের ছেলে আব্দুল আহাদ, আলবাব ও নিজামের স্ত্রী পরিনা বিবি। খবর পেয়ে থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন গুলনী চা বাগানের পাহারাদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের আটক করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed