ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর দাগনভূঞায় ধর্ষণে ব্যর্থ হয়ে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে এক বখাটে।
মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলার নয়নপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম মঙ্গলবার বিকালে একই বাড়ির শামছুল হকের স্ত্রী শারমিন আক্তারকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী ঘাতক জাহাঙ্গীরকে ধরার চেষ্টা করলে অস্ত্র উঁচিয়ে সে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অনেক অভিযোগ রয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed