Main Menu

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে প্রতীক পেল প্রার্থীরা

বৈশাখী নিউজ ডেস্ক : প্রতীক বরাদ্দ দেয়া হল গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের। এরপরেই গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের প্রার্থীরা শুরু করেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। উচ্ছ্বসিত প্রার্থীরা নিজ নিজ জয়ের ব্যাপারে প্রত্যয়ী।

আজ মঙ্গলবার সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এ প্রতীক দেয়া হয়।

গাজীপুরে আওয়ামী লীগের অ্যাড. জাহাঙ্গীর আলম নৌকা ও বিএনপির হাসানউদ্দিন সরকার ধানের শীষ প্রতীক পেয়েছেন মেয়র পদের জন্য।

অন্যদিকে খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। আর বিএনপির ধানের শীষ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া খুলনায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন এস এম শফিকুর রহমান মুশফিক।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র প্রার্থী ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনা সিটি কর্পোরেশনের নিবার্চনে মেয়র পদের ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে নিবার্চন অফিসের সামনে থেকেই প্রচারণা শুরু করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

Share





Related News

Comments are Closed