Main Menu

জাফলংয়ে ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উপজেলার মামার বাজার এলাকার মৃত সৈয়দ বক্সের ছেলে আসাদ বক্স।

পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই জুনেদ আহমেদ মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা বড়ি ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তাকে আটক করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed